বরযাত্রীর গাড়ি আটকে মারধর করার পর ছিনতাই করার অভিযোগ উঠল ১০ জনের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে, বৃহস্পতিবার দুপুরে ভুতনি থানার কাশিম টোলা গ্রামে।
জানা গিয়েছে ৪০ জন বরযাত্রী শিশু ও মহিলা সহ বিহারের কাটিয়ার জেলার বাবলাবোনা এলাকা থেকে বরযাত্রী দের নিয়ে এক গাড়ি ভুতনি থানার উত্তর চন্ডীপুর কালাচাঁদ টোলা গ্রামের দিকে যাচ্ছিল। অভিযোগ গ্রামে ঢোকার আগেই ১০ থেকে ১২ জন বরযাত্রীর গাড়ি আটকে দেয়। বরযাত্রীদের মারধোর করে তাদের স্নগে থাকা টাকা ও সোনার গয়না ছিনতাই করে চম্পট দেয় দুষ্কৃতিরা। দুস্কৃতিদের মারে জখম হয় ৪ জন বরযাত্রী। আহতদের উদ্ধার করে প্রথমে প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া হয়। অভিযোগ করা হয় ভূতনি থানায়। দুজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের স্থানান্তর করা হয় মানিকচক গ্রামীণ হাসপাতাল এবং সেখান থেকে আবার স্থানান্তর করা হয় মালদা মেডিকেল কলেজ হাসপাতালে। বর্তমানে আহতরা সকলেই সেখানে চিকিৎসাধীন। ভুতনি থানার পুলিশ তদন্তে নেমে ঘটনায় চারজনকে আটক করেছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, আক্রান্ত মইনুল হক(৪০) ও আনসূর রহমান(৫৫)। কে বা কারা কী উদ্দেশ্যে এ ঘটনা ঘটিয়েছে তা তদন্ত শুরু করেছে ভুতনি থানার পুলিশ।